রাশিয়া থেকে তেল কেনার শাস্তি! ভারতের ওপর ১০০% শুল্ক চাপাতে সেনেটে বিল পাশ ট্রাম্পের

রাশিয়া থেকে তেল কেনার শাস্তি! মার্কিন সেনেটে পাশ হওয়া নতুন বিল আইনে পরিণত হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর ১০০% শুল্ক শুল্ক চাপাতে পারবেন।

শুক্রবার মার্কিন সেনেটে পাশ হয়েছে একটি গুরুত্বপূর্ণ বিল। বিলটি আইনে পরিণত হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর একশো শতাংশ শুল্ক চাপানোর ক্ষমতা পাবেন। আসলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি রাশিয়া থেকে তেল কেনা দেশগুলির বিরুদ্ধে পদক্ষেপ করার কথাই বলা হয়েছে ওই বিলে।

ভারত আগেই স্পষ্ট করেছে, জাতীয় স্বার্থই সবচেয়ে আগে। তাই রাশিয়া থেকে জ্বালানি কেনা বন্ধ করবে না নয়াদিল্লি। অর্থাৎ মার্কিন চোখরাঙানি কার্যকর হবে না বলেই মনে করছে ভারতীয় কূটনৈতিক মহল।

গত বছর মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম কড়া সুরে জানিয়েছিলেন, রাশিয়া থেকে তেল কিনলে ৫০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। যদিও সেই বিল কার্যকর হয়নি। তাঁর মৃত্যুর পর হোয়াইট হাউস নতুন করে উদ্যোগ নেয়। এবার সেনেটে ৮৬-১১ ভোটে বিলটি পাশ হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, ২০২১ থেকে ভারত নিয়মিত রাশিয়া থেকে তেল কিনছে। মার্কিন চাপ সত্ত্বেও ভারতীয় অবস্থান অপরিবর্তিত। বিশেষজ্ঞদের মতে, এই বিল কার্যকর হলে ভারত-মার্কিন সম্পর্ক নতুন পরীক্ষার মুখে পড়বে।

About The Author