প্রকাশ্য দিবালোকে প্রধান শিক্ষককে লক্ষ্য করে গুলি ইসলামপুরে

স্কুলে যাওয়ার পথে গু/লিবি/দ্ধ প্রধানশিক্ষক! ঝোপে লুকিয়ে ছিল দুষ্কৃতি। রক্তাক্ত অবস্থায় ভর্তি করা হল উত্তরবঙ্গ মেডিকেলে। সকাল সকাল শুটআইটের ঘটনা ইসলামপুরে!

শনিবার সকালে উত্তর দিনাজপুরের ইসলামপুরে চাঞ্চল্যকর ঘটনা। স্কুলে যাওয়ার পথে প্রকাশ্য দিবালোকে প্রধান শিক্ষককে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত শিক্ষক নজরুল ইসলাম রামগঞ্জের রাজাভিম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। প্রতিদিনের মতো এদিন সকালেও তিনি বাড়ি থেকে স্কুলে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, মাদারিপুর এলাকায় হঠাৎই কিছু দুষ্কৃতী তাঁর পথ আটকায় এবং খুব কাছ থেকে পরপর গুলি চালায়। মুহূর্তের মধ্যে তিনি রাস্তার ওপর লুটিয়ে পড়েন। স্থানীয়রা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়।

খবর পেয়ে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। নজরুল ইসলামকে উদ্ধার করে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সংকটজনক বলে জানা গেছে।

About The Author