ঘুষ চাইছে অফিসার? প্রমাণ দিতে পারলেই এক লক্ষ টাকা পুরস্কার দেবে সরকার

তামিলনাড়ুতে দুর্নীতি দমনে নজিরবিহীন পদক্ষেপের ঘোষণা। নতুন মুখ্যমন্ত্রী বিজয় জানিয়েছেন, কোনও সরকারি কর্মী বা অফিসার ঘুষ চাইলে তার প্রমাণ অডিও বা ভিডিওতে রেকর্ড করে জমা দিলেই নাগরিক পাবেন এক লক্ষ টাকা পুরস্কার। এমনকি ঘুষের অঙ্ক যদি মাত্র এক হাজার টাকাও হয়, তবুও অভিযোগ জানানো যাবে।

বিজয় স্পষ্ট করেছেন, রাজ্যের দুর্নীতি দমন দফতরকে সম্পূর্ণ নতুনভাবে সাজানো হচ্ছে এবং তাকে পূর্ণ ক্ষমতা দেওয়া হবে। সাধারণ মানুষ যদি আর্থিক সুবিধা দাবি করার মতো কোনও ঘটনা সরকারি দপ্তরে দেখেন, সরাসরি রিপোর্ট করতে পারবেন। প্রমাণ হিসেবে ভিডিও জমা দিলেই অভিযোগ গ্রহণ করা হবে এবং পুরস্কার দেওয়া হবে।

রাজনৈতিক মহল বলছে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে তা হবে প্রশাসনে এক বড় পরিবর্তন। জনসাধারণ দীর্ঘদিন ধরে দুর্নীতি বিরোধী কাঠামো চাইছিলেন। বিজয় সরকার যদি তা কার্যকর করতে পারে, তবে তিনি তামিলনাড়ুর ইতিহাসে অন্যতম সেরা মুখ্যমন্ত্রী হিসেবে স্মরণীয় হয়ে উঠতে পারেন।

About The Author