অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রত, তৃণমূলে ভাঙন আরও গভীর

কলকাতা: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ‘আসল তৃণমূল’ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করে ঋতপন্থী শিবিরের নতুন কমিটি ঘোষণা।

পালাবদলের পর একে একে ৬৪ জনের বেশি বিধায়ক ঋতব্রতের শিবিরে যোগ দিয়েছেন। মাসখানেক আগে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে ঋতব্রতকে বহিষ্কার করেছিল তৃণমূল। সেই ঘটনার পরই শুরু হয়েছিল টানাপোড়েন। কয়েক সপ্তাহের মধ্যেই ঋতব্রতের নেতৃত্বে ভেঙে পড়ে মমতার দীর্ঘ লড়াইয়ের ফসল তৃণমূল। এবার তৃণমূল থেকে অভিষেককে সাসপেন্ড করলেন তিনি।

এনডিএকে সমর্থন করতে তৃণমূলের ২৮ জন লোকসভার সাংসদের মধ্যে ২০ জনই এনসিপিআই নামে নতুন শিবিরে গিয়েছেন। ফিরহাদ হাকিম মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ায় মমতার হাতছাড়া হয়েছে কলকাতা পুরসভাও।

সোমবার নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে বিশেষ অধিবেশনে ‘আসল তৃণমূল’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়। হাওড়া মধ্য কেন্দ্রের বিধায়ক অরূপ রায়কে করা হয়েছে চেয়ারপার্সন। ভাইস চেয়ারম্যান পদে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও রথীন ঘোষ। সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা হয়েছে জাভেদ খান, সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সাবিনা ইয়াসমিনের। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল থেকে সাসপেন্ড করার কথা জানানো হয়।

About The Author