এবার বিদ্যুতের বিল আসবে প্রতি মাসে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আর তিন মাস অন্তর নয়, এ বার থেকে প্রতি মাসেই বিদ্যুতের বিল পাঠানো হবে।

পশ্চিমবঙ্গ বিধানসভায় বিদ্যুৎ বণ্টন ও সরবরাহ সংক্রান্ত বাজেটের জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, এ বার থেকে WBSEDCL গ্রাহকদের আর তিন মাস অন্তর নয়, প্রতি মাসেই বিদ্যুতের বিল পাঠানো হবে। সিইএসসি-র ধাঁচে মাসিক বিলিং ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিদ্যুৎ দফতর।

বিদ্যুৎ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই পরিবর্তন আনা হচ্ছে। মাসিক বিল পাঠানো হলে গ্রাহকদের জন্য খরচের হিসাব রাখা সহজ হবে।

একই সঙ্গে, স্মার্ট মিটার নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি নিয়েও মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন। তিনি জানান, গৃহস্থালি বা সাধারণ গ্রাহকদের জন্য স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক নয়। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকাতেও এ বিষয়ে কোনও বাধ্যবাধকতা নেই। আপাতত সরকারি দফতর ও কার্যালয়ে স্মার্ট মিটার বসানোর কাজ দ্রুত এগোবে।

About The Author