লোকসভা থেকে সাসপেন্ড হওয়ার পরই সংসদ ভবনের বাইরে রাজ্য বিজেপি সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের সঙ্গে দাঁড়িয়ে দীর্ঘ সময় কথা বললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রায় ১৫ মিনিট ধরে দু’জনের মধ্যে আলাপ চলে। কিছুক্ষণ পর তাঁদের সঙ্গে যোগ দেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও।
তবে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে তা প্রকাশ্যে আসেনি। শমীক ভট্টাচার্যকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “লোকসভা যা সিদ্ধান্ত নিয়েছে, সেটা তৃণমূলের বিষয়। আমি রাজ্যসভার সদস্য, তাই এ নিয়ে মন্তব্য করব না।”
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশনকে কেন্দ্র করে সংসদে বাদল অধিবেশনে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। মহিলা সাংসদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তাঁর বিরুদ্ধে সাসপেনশনের প্রস্তাব আনেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। ভোটাভুটি শেষে স্পিকার সেই প্রস্তাবে সিলমোহর দেন।
- লোকসভা থেকে সাসপেন্ড হওয়ার পরই রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে প্রায় ১৫ মিনিট কথা বললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরে যোগ দেন মহুয়া মৈত্রও।

