NEET কাণ্ডে পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচারের দাবি জিতের

কলকাতা: প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ালেন টলিউড অভিনেতা জিৎ। সমাজমাধ্যমে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, “শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমকে কখনই বিফলে যেতে দেওয়া উচিত নয়। প্রত্যেক শিক্ষার্থীর সঙ্গে ন্যায্য বিচার হওয়া উচিত। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করতে হবে।”

জিৎ আরও বলেন, “নিট শুধুমাত্র একটি পরীক্ষা নয়। এর সঙ্গে জড়িত প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন, পরিবারের আশা। এই মুহূর্তে প্রত্যেককে দায়িত্ববান হতে হবে। ঘটনাকে রাজনৈতিক ইস্যু বানিয়ে ফায়দা তোলার সময় নয়।”

বিজেপি সরকারের শপথ গ্রহণের মঞ্চে উপস্থিত থাকার কারণে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে এই পোস্টে তিনি স্পষ্ট করেছেন, ছাত্র আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা উচিত নয়। কৃতিত্ব কেবল পড়ুয়াদেরই প্রাপ্য।

টলিপাড়ার একাংশ আগেই ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনের সমর্থনে সরব হয়েছিল। খানিক দেরিতে হলেও একই সুরে কথা বললেন টলিউডের ‘বস’ জিৎ।

About The Author