দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ! ১২২ সংস্থাকে শোকজ ও ব্ল্যাকলিস্ট ঘোষণা নিশীথের

উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে অতীতের ‘দুর্নীতি’ ও অনিয়মের অভিযোগ তুলে কড়া পদক্ষেপের ঘোষণা করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক।

বিধানসভায় বাজেট আলোচনার জবাবি ভাষণে তিনি জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে দপ্তরে দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে এবং ইতিমধ্যেই ১২২টি সংস্থাকে শোকজ নোটিস দেওয়া হয়েছে ও ব্ল্যাকলিস্ট করা হয়েছে।

মন্ত্রী বলেন, “উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এতদিন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল। দায়িত্ব নেওয়ার পরই আমরা অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের কোনওভাবেই দপ্তরে কাজ করার সুযোগ দেওয়া হবে না।”

নিশীথের দাবি, অতীতে দপ্তরের বরাদ্দের বড় অংশই সময়মতো খরচ করা হতো না। এবার নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ বরাদ্দ উন্নয়নমূলক কাজে ব্যয় করার লক্ষ্য নেওয়া হয়েছে। বাজেটে উত্তরবঙ্গের প্রতিটি জেলা ও বিধানসভা এলাকার জন্য পৃথকভাবে তহবিল বরাদ্দ করা হয়েছে একই সঙ্গে তিনি জানান, এবার বাজেটে উত্তরবঙ্গের উন্নয়নকে সমান গুরুত্ব দিয়ে প্রতিটি জেলা এবং প্রতিটি বিধানসভা এলাকার জন্য…

তাঁর কথায়, “উত্তরবঙ্গের উন্নয়ন কোনও একটি জেলা বা নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। প্রতিটি বিধানসভা সমানভাবে উন্নত হলেই উত্তরবঙ্গের সার্বিক বিকাশ সম্ভব।” মন্ত্রী আরও জানান, রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থে সব দলের জনপ্রতিনিধিদের সহযোগিতা চান সরকার।

About The Author