ভোটের আবহে ঐতিহ্যে ছেদ! রাজগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে মিলন মেলা বন্ধ

জলপাইগুড়ি: রাজগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে ঐতিহ্যবাহী মিলন মেলা এ বছরও হচ্ছে না। বিধানসভা ভোটের কারণে অনুষ্ঠান আয়োজনের অনুমতি মেলেনি। ফলে সীমান্তবর্তী এলাকার মানুষ আবারও বঞ্চিত হলেন এই সাংস্কৃতিক মিলন উৎসব থেকে।

প্রসঙ্গত, রাজগঞ্জ, জলপাইগুড়ি ও পঞ্চগড় সীমান্তে হয় এই অনুষ্ঠান। ২০২০ সালে করোনা মহামারির কারণে অনুষ্ঠান বন্ধ হয়। ২০২১-এ ভোট, পরে পঞ্চায়েত নির্বাচন এবং ভারত-বাংলাদেশের মধ্যে রাজনৈতিক অশান্তির কারণে মিলন মেলা আর আয়োজন করা যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, এই অনুষ্ঠান শুধু সাংস্কৃতিক নয়, দুই দেশের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির প্রতীক ছিল। এবারও ভোটের আবহে অনুষ্ঠান বন্ধ হওয়ায় সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তাঁদের দাবি, মিলন মেলা পুনরায় চালু হলে সীমান্তে শান্তি ও বন্ধুত্ব আরও দৃঢ় হবে।

About The Author