৯২-এ চলে গেলেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে, শোকস্তব্ধ সঙ্গীত জগৎ

মুম্বই: ভারতীয় সঙ্গীত জগতের এক যুগের অবসান! চলে গেলেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। ৯২ বছর বয়সে মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই কিংবদন্তি শিল্পী। সোমবার বিকেলে শেষ কাজ সম্পন্ন হবে তাঁর।

কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে শনিবার সকালে মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৯২ বছর। পরিবারের পক্ষ থেকে তাঁর নাতনি সংবাদমাধ্যমকে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, গতকাল সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন শিল্পী।

আশা ভোঁসলে কয়েক দশক ধরে বলিউড ও ভারতীয় সঙ্গীতের অন্যতম উজ্জ্বল নাম। হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটি সহ একাধিক ভাষায় তাঁর কণ্ঠে হাজার হাজার গান আজও শ্রোতাদের হৃদয়ে অমর হয়ে আছে। লতা মঙ্গেশকরের ছোট বোন আশা ভোঁসলে নিজস্ব স্বরভঙ্গি ও বহুমুখী গায়নশৈলীর জন্য জনপ্রিয়তা পেয়েছিলেন।

তাঁর মৃত্যুতে সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে এসেছে। শিল্পী থেকে রাজনীতিক, সব মহল থেকেই শোকবার্তা আসছে। ভক্তরা সামাজিক মাধ্যমে তাঁর স্মৃতিচারণ করছেন।

About The Author