রাত সাড়ে ৮টায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন মোদী

আজ রাত সাড়ে ৮টায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সংসদে বিল ব্যর্থ হওয়ার পর জল্পনা।

শনিবার রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদসংস্থা পিটিআই সূত্রে এই তথ্য নিশ্চিত হয়েছে। ঠিক কী বলবেন তিনি, নতুন কোনও ঘোষণা করবেন কি না—তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।

শুক্রবার সংসদে ধাক্কা খেয়েছে কেন্দ্রীয় সরকার। মহিলা সংরক্ষণ এবং লোকসভায় আসনবৃদ্ধি সংক্রান্ত ১৩১তম সংবিধান সংশোধনী বিল লোকসভায় দুই-তৃতীয়াংশ সমর্থন না পাওয়ায় পাশ হয়নি। এর পরের দিনই প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অনেকের ধারণা, তিনি এই বিল নিয়ে বক্তব্য রাখতে পারেন।

রাজনৈতিক মহলে এই ভাষণকে ঘিরে কৌতূহল তুঙ্গে। সাধারণ মানুষও অপেক্ষায় রয়েছেন, প্রধানমন্ত্রী ঠিক কী বার্তা দেন তা শোনার জন্য।

About The Author