পার্থর বাড়িতে ED! ভোটের আগে ‘মাথা ব্যথা’ বাড়ল প্রাক্তন মন্ত্রীর

কলকাতা: ভোটের মুখে নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডির হানা, নিয়োগ দুর্নীতি মামলায় নতুন তদন্ত।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঠিক আগে ফের শিরোনামে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শনিবার সকালে ইডির আধিকারিকরা নাকতলার তাঁর বাড়িতে পৌঁছে তল্লাশি শুরু করেন। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর বিশাল নিরাপত্তা বলয়। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তাঁকে ফের মুখোমুখি করতে চায় কেন্দ্রীয় সংস্থা।

কয়েক বছর কারাবাসের পর সম্প্রতি জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তবে তদন্ত প্রক্রিয়া যে থামেনি, তা এদিনের হানায় স্পষ্ট হয়ে গেল। ইডির আরেকটি দল নিউ টাউনে প্রসন্ন রায়ের দফতরেও তল্লাশি চালাচ্ছে। প্রসন্ন নিয়োগ মামলার অন্যতম অভিযুক্ত এবং ‘মিডলম্যান’ হিসেবে পরিচিত।

ইডি সূত্রে খবর, নতুন কিছু নথি ও তথ্যপ্রমাণ হাতে এসেছে, যা নিয়ে সরাসরি প্রশ্ন করা প্রয়োজন। বিশেষ করে নিয়োগ প্রক্রিয়ায় কোটি কোটি টাকার লেনদেন এবং প্রসন্ন রায়ের সঙ্গে পার্থর যোগসূত্র নিয়ে আরও গভীরে যেতে চাইছে তদন্তকারীরা।

রাজনৈতিক মহলে এই হানাকে ঘিরে নতুন করে পারদ চড়েছে। ভোটের আগে দুর্নীতি মামলার পুরনো অধ্যায় আবার সামনে আসায় তৃণমূলের জন্য এটি বড়সড় মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে।

About The Author