ছাত্র মিছিলে হিংসা ও সাংবাদিক নিগ্রহে গ্রেপ্তার ১৪, লাগু হবে গুন্ডাদমন আইন

ধর্মতলায় নিট আন্দোলনের ছাত্র মিছিল থেকে হিংসা ছড়ানোর অভিযোগে একাধিক সাংবাদিক নিগ্রহের শিকার হন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাত থেকেই ধরপাকড় শুরু হয়। শনিবার পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। রবিবার সকালে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

ধৃতদের মধ্যে রয়েছেন শাহবাজ খান (কড়েয়া), শেখ মহম্মদ সলমান হোসেন (রাজাবাগান) এবং মহম্মদ জহিরউদ্দিন (ভাঙড়)। লালবাজার জানিয়েছে, অন্য অভিযুক্তদেরও খোঁজ চলছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আহত সাংবাদিকদের হাসপাতালে গিয়ে আশ্বাস দেন, “কাউকে ছাড়া হবে না।” বিধানসভা থেকেও তিনি ঘোষণা করেন, অভিযুক্তদের বিরুদ্ধে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হবে এবং কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। এ ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় ছ’টি এবং এন্টালিতে একটি, অর্থাৎ মোট সাতটি মামলা দায়ের হয়েছে। তাতে গুন্ডাদমন আইনও যোগ করা হয়েছে।

About The Author