টানা যুদ্ধ শেষে ফের শিক্ষকতার চাকরি পেলেন শিলিগুড়ির অনামিকা রায়

শিলিগুড়ি: শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে মন্ত্রী কন্যার চাকরি পেয়েছিল ববিতা, সেখান থেকে পড়ে অনামিকা! রাজগঞ্জের হরিহর স্কুলেও এসেছিলেন কদিন। তারপর ২৬ হাজার চাকরি বাতিল কাণ্ডে অনামিকাও চাকরি হারান। শিলিগুড়ির সেই অনামিকা রায় ফের চাকরি পেলেন।

শিক্ষক নিয়োগ দুর্নীতির অন্যতম শিকার শিলিগুড়ির অনামিকা রায় ফের চাকরি পেলেন। এবার উত্তর দিনাজপুরের ইসলামপুরের বেলঝাড়ি জুনিয়র হাই স্কুলে আপার প্রাইমারির শিক্ষক হিসেবে তাঁর পোস্টিং হয়েছে। দ্রুত স্কুলে যোগ দেবেন বলে জানিয়েছেন অনামিকা। তিনি বলেন, “পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর টালবাহানা চলছিল। মানসিক শান্তি পেলাম। দ্রুত যোগ দেব।”

অনামিকার চাকরি পাওয়া ও হারানোর ইতিহাস দীর্ঘ। ২০১৬ সালের এসএসসি প্যানেলে প্রাক্তনমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী নিয়ম বহির্ভূতভাবে চাকরি পান। আইনি লড়াইয়ের পর সেই চাকরি পান ববিতা সরকার। পরে নম্বর জালিয়াতির অভিযোগে তাঁর চাকরি যায়। যোগ্য হিসাবে চাকরি পান অনামিকা। তবে ২৬ হাজার চাকরি বাতিল মামলায় তাঁর চাকরিও বাতিল হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত তিনি বেতন পাচ্ছেন।

About The Author