জেনজি লিডারস! ককরোচ জনতা পার্টি’র নয়া তিন মুখপাত্র প্রকাশ্যে

নয়াদিল্লি: দেশের শিক্ষা ব্যবস্থার ব্যর্থতার বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি ককরোচ জনতা পার্টির। বুধবার সিজেপি তাঁদের তিন মুখপাত্রকে প্রকাশ্যে আনল। তাঁরা হলেন- সৌরভ দাস, বিজেতা দাহিয়া ও আশুতোষ রাঙ্কা। আগামী ৬ জুন দিল্লিতে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন তাঁরা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তোলা হবে।

ককরোচ জনতা পার্টি (সিজেপি) শিক্ষা ব্যবস্থার ব্যর্থতার বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি হিসেবে আনুষ্ঠানিকভাবে তিন জন মুখপাত্র ঘোষণা করেছে। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এক্স-এ এই খবর জানান। অনুসন্ধানী সাংবাদিক সৌরভ দাসকে প্রধান মুখপাত্র করা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক গবেষক ও চলচ্চিত্র নির্মাতা বিজেতা দাহিয়া এবং প্রাক্তন ম্যানেজমেন্ট কনসালট্যান্ট আশুতোষ রাঙ্কাকে মুখপাত্র হিসেবে নিয়োগ করা হয়েছে।

গত মাসে তৈরি হওয়া এই সংগঠনটি নিট প্রশ্নফাঁস এবং সিবিএসই ব্যবস্থার গাফিলতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লিতে শান্তিপূর্ণ প্রতিবাদের পরিকল্পনা করেছে। অভিজিৎ দীপকে আগামী ৬ জুন ভারতে ফিরবেন এবং সেই দিনই যন্তরমন্তরে প্রতিবাদ কর্মসূচি হবে। এই ঘোষণার মাধ্যমে সিজেপি তরুণ প্রজন্মের কণ্ঠস্বর হিসেবে নিজেদের তুলে ধরতে চাইছে। শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে তারা সাংবিধানিক পথে আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তাও দিয়েছে জেনজি নেতারা।

About The Author