কলকাতা: রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, রাজ্য পুলিশকে তাঁকে গ্রেফতার করে ১০ দিনের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে। এখনও পর্যন্ত প্রশান্ত বর্মন গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে হাইকোর্ট।
এই মামলাতেই কোচবিহারের তৃণমূল নেতা সজল সরকার গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর জামিনের আবেদন আদালত খারিজ করেছে। পাশাপাশি, স্বর্ণ ব্যবসায়ী খুনের তদন্তে গাফিলতির অভিযোগে তদন্তকারী আধিকারিকের (IO) বিরুদ্ধেও পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

