ভোটের মুখে ভারত-বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনা! BSF-এর গুলিতে মৃত্যু হল ‘বাংলাদেশী পাচারকারী’র
কোচবিহারের মাথাভাঙ্গায় গরু পাচারের চেষ্টা চলাকালীন বিএসএফ-এর গুলিতে মৃত্যু হয়েছে এক বাংলাদেশি পাচারকারীর, দাবি।
সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার ভোরে সীমান্তে গরু পাচারের চেষ্টা চলছিল। বিএসএফ জওয়ানরা বাধা দিলে পাচারকারীরা পাথর ছোড়ে। আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালায়। তাতেই মৃত্যু হয় এক বাংলাদেশি পাচারকারীর।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলিতে আতঙ্ক ছড়ালেও বিএসএফ জানিয়েছে, ভোটের আগে সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে। পাচার রুখতে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
রাজনৈতিক মহলেও এই ঘটনাকে কেন্দ্র করে চর্চা শুরু হয়েছে। বিরোধীরা অভিযোগ তুলেছে, সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে। অন্যদিকে শাসকদল বলছে, পাচারকারীদের বিরুদ্ধে বিএসএফ যথাযথ পদক্ষেপ নিয়েছে।

