‘এবার বাংলায় ক্ষমতায় আসছেই বিজেপি’, ২৬-এর জন্য ‘সংকল্প পত্র’ ঘোষণা করেই বড় ঘোষণা অমিত শাহের। কলকাতায় প্রকাশিত বিজেপির ইশতেহারে বাংলার জন্য একাধিক প্রতিশ্রুতি ঘোষণা করা হয়েছে। অমিত শাহ জানিয়েছেন, আগামী পাঁচ বছরে বাংলার উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য।
ইশতেহারের BJP-র মূল প্রতিশ্রুতিগুলি হল—
- চাকরি ও যুবসমাজ: পাঁচ বছরে ১ কোটি কর্মসংস্থান, চাকরি না পাওয়া যুবকদের মাসে ₹৩০০০ ভাতা।
- কৃষক স্বার্থ: ধান, আলু ও পাটচাষিদের জন্য MSP নিশ্চিতকরণ, মাছ উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি।
- আইনশৃঙ্খলা: অনুপ্রবেশ রুখতে কড়া ব্যবস্থা, গরু পাচার বন্ধ, মহিলাদের জন্য বিশেষ পুলিশ ব্যাটালিয়ন।
- দুর্নীতি দমন: তৃণমূলের ১৫ বছরের শাসনের উপর হোয়াইট পেপার, ‘কাটমানি’ সংস্কৃতির অবসান।
- নারী ক্ষমতায়ন: মহিলাদের জন্য মাসে ₹৩০০০ ভাতা, সরকারি চাকরিতে ৩৩% সংরক্ষণ, স্তন ও জরায়ু ক্যানসারের বিনামূল্যে চিকিৎসা।
- বাসস্থান: PM Awas Yojana-র আওতায় প্রত্যেক যোগ্য পরিবারকে বাড়ি।
- কর্মচারী ও পেনশনভোগী: সঠিকভাবে পে কমিশন বাস্তবায়ন।
- ইউনিফর্ম সিভিল কোড: সমান অধিকারের জন্য আইন প্রণয়ন।
- উত্তরবঙ্গ উন্নয়ন: নতুন AIIMS, IIT, IIIT, উন্নয়ন বোর্ড ও পরিকাঠামো বৃদ্ধি।
- আঞ্চলিক উন্নয়ন: পুরুলিয়া, বাঁকুড়া, দার্জিলিং চা শিল্পে বিশেষ নজর, আধুনিকীকরণ।
- সামাজিক ন্যায়: কুর্মি ও রাজবংশী সম্প্রদায়কে ST তালিকায় অন্তর্ভুক্তির প্রক্রিয়া।
- স্বাস্থ্য পরিষেবা: আয়ুষ্মান ভারত ও কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের সম্প্রসারণ।
- নারী নিরাপত্তা বাহিনী: ‘দুর্গা সুরক্ষা বাহিনী’ গঠন।
- ধর্মীয় স্বাধীনতা: ধর্মীয় স্বাধীনতার আইনি সুরক্ষা।
সুশাসন: শক্তিশালী, স্বচ্ছ ও উন্নয়নমুখী প্রশাসন।

