গ্লাসগোয় ইতিহাস লিখলেন বাঙালি কন্যা অস্মিতা দে। কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতের হয়ে প্রথম সোনা এনে দিলেন তিনি। শুক্রবার মহিলাদের ৪৮ কেজি বিভাগের ফাইনালে কানাডার হেইডি কোয়াচকে ২-১ ব্যবধানে হারিয়ে অস্মিতা এই নজির গড়েন। মাত্র ২২ বছর বয়সেই তিনি হয়ে উঠলেন ভারতের প্রথম মহিলা জুডোকা, যিনি কমনওয়েলথে সোনা জিতলেন।
ফাইনালের শুরুতে সতর্ক লড়াই চলছিল দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে। মাঝপথে এগিয়ে যান কোয়াচ। কিছুটা চাপে পড়লেও মাথা ঠান্ডা রেখে পালটা আক্রমণে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন ক্রিপুরার মেয়ে অস্মিতা। শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেন তিনি। একই দিনে পুরুষদের বিভাগে হর্ষ সিংও সোনা জেতেন। ফলে জুডোয় ভারতের জন্য দিনটি হয়ে উঠল ঐতিহাসিক।
- গ্লাসগোয় ইতিহাস লিখলেন বাঙালি কন্যা অস্মিতা দে। কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতের হয়ে প্রথম সোনা এনে দিলেন তিনি।

