মারধরের অভিযোগে কলেজে কেরোসিন ঢেলে একি কাণ্ড পড়ুয়ার, চাঞ্চল্য জলপাইগুড়িতে

জলপাইগুড়ি: পরীক্ষা চলকালীন ভয়ঙ্কর কাণ্ড জলপাইগুড়ির এসি কলেজে। এসএফআই সমর্থক এক পড়ুয়ার কীর্তিতে হতবাক সকলে। ছুটে এল পুলিশ। কলেজে বন্ধুর ওপর অত্যাচারের প্রতিবাদ করতেই নাকি এমন পদক্ষেপ!

কলেজের সহপাঠি বন্ধুর ওপর কলেজের এবিভিপির সমর্থকেরা নাকি মারধর করে, সেই অত্যচারের প্রতিবাদ করতে বাড়ি থেকে কেরোসিন নিয়ে এসেছিলেন বাম সমর্থক পড়ুয়া অর্ণব সরকার। এরপর কলেজের শ্রেণিকক্ষেই নাকি গায়ে ঢেলে জোর বিক্ষোভ দেখায়… পুলিশ এসে কলেজ থেকে থানায় নিয়ে যায় পড়ুয়াকে। তাঁর অভিযোগ, সিসিটিভির নজরদারিতে তাঁর বন্ধুর ওপর মারধর হয়েছে। অভিযুক্ত এবিভিপি। সেই মারধরের ঘটনার প্রতিবাদ জানাতে নাকি তিনি এদিন বাড়ি থেকে কেরোসিন নিয়ে এসে ক্লাসরুমের ভিতরে এই কাণ্ড ঘটিয়ে প্রতিবাদ জানান।

এদিকে, এবিভিপির শহর ব্লক কনভেনর বিনায়ক দাস দাবি করেন, “আজ এবিভিপির কোনও সদস্য কলেজে উপস্থিত ছিল না। আমাদের বদনাম করতেই এমন নাটক করা হয়েছে।” ঘটনার জেরে কলেজে চাঞ্চল্যের সৃষ্টি হলেও কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি বলে জানা গিয়েছে।

About The Author