নেটওয়ার্ক ইস্যুতে বিরক্ত! টেলিকম সংস্থার কর্মীকে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী
গ্রামীন এলাকায় দুর্বল নেটওয়ার্ক পরিষেবায় ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসীরা। টেলিকম টেকনিশিয়ানকে মোবাইল টাওয়ারে বেঁধে রাখলেন প্রায় দু’ঘণ্টা। ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে তীব্র চর্চা।
ঘটনাটি উত্তরপ্রদেশের ফতেপুর জেলার হারদৌলি গ্রামে। ভিডিওতে প্রকাশ, গত দু’বছর ধরে জিও পরিষেবা ঠিকমতো না পাওয়ায় ক্ষোভ জমছিল গ্রামবাসীদের মধ্যে। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই ক্ষোভ বিস্ফোরিত হয়।
(3) Piyush Rai on X: “Frustrated that Instagram Reels wouldn’t stream properly due to poor 5G speeds, angry villagers in UP’s Fatehpur tied a Jio technician to the mobile tower and demanded that senior officials come to the site immediately to fix the connectivity problems. https://t.co/eVE0kFDjfA” / X
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টেকনিশিয়ানকে উদ্ধার করে। তাঁর অভিযোগের ভিত্তিতে বিন্দিকি থানায় অজ্ঞাতপরিচয় গ্রামবাসীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১২৭(২) ধারায় একটি এফআইআর দায়ের হয়েছে।
About The Author
RNF News is an independent media platform based in Jalpaiguri, West Bengal. Established on June 1, 2016, the firm is committed to delivering accurate, unbiased, and community-rooted journalism. Specializing in digital media services and creative reporting, RNF News serves as a voice for local stories, public interest issues, and cultural narratives often overlooked by mainstream outlets.