স্কুলের প্রধান শিক্ষককে নিগ্রহ কাণ্ডে আটক ৪ ছাত্র, তোলা হল আদালতে

জলপাইগুড়ি: স্কুলের প্রধান শিক্ষকে মেরে গ্রেপ্তার ৪ ছাত্র, তোলা হল জুভেনাইল আদালতে।
 
জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষক নিগ্রহ কাণ্ডে কড়া পদক্ষেপ নিল পুলিশ। শনিবার অভিযুক্ত চার ছাত্রকে কাপড়ে মুখ ঢেকে জুভেনাইল আদালতে তোলা হয়েছে।
 
শিক্ষক দিবসের দিন খাবার নিয়ে উত্তেজনা থেকে প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারুইকে মারধরের ঘটনায় শিক্ষাঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ চারজন ছাত্রকে আটক করে। শনিবার তাঁদের আদালতে হাজির করা হয়।
শুক্রবার ওই স্কুলে গিয়েছিলেন স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মণ। তিনি চার ছাত্রকে স্কুল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত ঘোষণা করছিলেন। ওই রাতেই ৪ ছাত্রকে আটক করা হয়। শনিবার তাঁদের জুভেনাইল কোর্টে তোলা হয়।

About The Author