ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন জানিয়ে মোদীর বাংলোর সামনে ধর্নায় বসতেই রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদবকে আটক করল দিল্লি পুলিশ।
রাজধানী দিল্লিতে ফের উত্তাল পরিস্থিতি। এনইইটি-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ককরোচ জনতা পার্টির আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্নায় বসেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব।
দুপুরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবন থেকে মিছিল শুরু হয় এবং তা পৌঁছায় ৭, লোক কল্যাণ মার্গে। সেখানে মোদির বাংলোর বাইরে আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা করা হয়, মোতায়েন হয় র্যাপিড অ্যাকশন ফোর্স। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি তোলে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিল্লি পুলিশ ধর্নাস্থল থেকে রাহুল, প্রিয়াঙ্কা, অখিলেশ-সহ একাধিক কংগ্রেস নেতা-কর্মীকে আটক করে। কংগ্রেস জানিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রধানমন্ত্রী মোদীর লোককল্যাণ মার্গের বাংলোর অদূরে ধর্না-বিক্ষোভ শুরু করার পরে গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং, যিনি রাহুলের সঙ্গে দেখা করেন। তাঁর অভিযোগ, কংগ্রেস বারবার তাঁদের দাবি পরিবর্তন করেছে, প্রথমে সংসদে আলোচনার দাবি, পরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি।

