সব মনে রাখা হবে! পড়ুয়াদের ওপর লাঠিচার্জে ক্ষুব্ধ অরিজিৎ, পুলিশের ভূমিকায় কড়া প্রশ্ন গায়কের

দিল্লিতে এনইইটি আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জে ক্ষুব্ধ অরিজিৎ সিং। সোশ্যাল মিডিয়ায় তিনি প্রশ্ন তুলেছেন, নেতারা কি নিজেদের ঈশ্বর ভাবছেন?

এনইইটি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লিতে আন্দোলনরত পড়ুয়াদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় এবার ক্ষোভ প্রকাশ করলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “উর্দির আড়ালে গুণ্ডার মতো আচরণ। ছাত্রছাত্রীদের মারধরও করা হচ্ছে। দিল্লি পুলিশের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি কোনও লজ্জা নেই? নেতামন্ত্রীরা কি নিজেদের ঈশ্বর ভাবছেন? সব মনে রাখা হবে।”

সোমবার ককরোচ জনতা পার্টির ‘সংসদ অভিযান’ ঘিরে রাজধানীতে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। সেই দৃশ্য দেখে অরিজিৎ সিং আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ জানান।

শাবানা আজমি, জিনাত আমান, অপর্ণা সেন, অনুরাগ কাশ্যপ-সহ বিশিষ্টজনেরা ইতিমধ্যেই পড়ুয়াদের সমর্থনে সরব হয়েছেন। এবার অরিজিৎ সিংয়ের তীব্র মন্তব্যে সোশ্যাল মিডিয়া আরও সরগরম হয়ে উঠেছে

About The Author