পুজোর আগেই অর্ধেক দামে মিলবে চিনি-ময়দা-সুজি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুজোর আগে ময়দা, চিনি, সুজিতে ৫০% ভর্তুকি দেবে রাজ্য। ২ কোটি পরিবার পাবেন সুবিধা। ঘোষণা মুখ্যমন্ত্রীর।

দুর্গাপুজোর মুখে সাধারণ মানুষের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের ২ কোটিরও বেশি পরিবার, অর্থাৎ ৮ কোটিরও বেশি রেশন কার্ডধারী পুজোর সপ্তাহে ৫০ শতাংশ ভর্তুকিতে ময়দা, চিনি এবং সুজি পাবেন বলে জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ১ কেজি ময়দা মিলবে মাত্র ১৯ টাকায় এবং ১ কেজি চিনি পাওয়া যাবে ৩০ টাকায়। ৫০০ গ্রাম সুজির দাম এখনও চূড়ান্ত হয়নি। টেন্ডার প্রক্রিয়া চলায় শীঘ্রই সেই মূল্য ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

তিনি বলেন, পুজোর সময় সাধারণ মানুষের খরচের কথা মাথায় রেখেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ভর্তুকির বাকি ৫০ শতাংশ ব্যয় বহন করবে রাজ্য সরকার। এজন্য খাদ্য দপ্তরকে ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

সরকারি সূত্রের দাবি, ময়দা ও চিনির টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সুজির ক্ষেত্রেও দ্রুত প্রক্রিয়া শেষ করা হবে। পুজোর আগে এই ঘোষণায় স্বস্তি পেয়েছেন বহু রেশন গ্রাহক।

About The Author