প্রথমবার ভোটে দাঁড়িয়েই BJP-র ৩০ বছরের দুর্গ ধসিয়ে দিলেন প্রশান্ত কিশোর

প্রথমবার ভোটে দাঁড়িয়েই বাজিমাত করলেন প্রশান্ত কিশোর। বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জন সুরাজ পার্টির প্রার্থী হিসেবে তিনি ১৮,৯৫৩ ভোটে জয়ী হয়ে ইতিহাস গড়লেন। প্রাক্তন ভোট-কুশলী পেয়েছেন মোট ভোটের ৪৯.২%। টানা ৩১ বছর ধরে বিজেপির হাতে থাকা এই কেন্দ্র এবার হাতছাড়া হল।

জয়ী হয়ে প্রশান্ত কিশোর বলেন, “৩০ বছরের গড় ৩০ দিনে ভেঙে গেল! গণতন্ত্রে এমনই হয়। বাঁকিপুরের এই উপনির্বাচন রাস্তা বা নালার সমস্যা নিয়ে হয়নি, হয়েছে বিজেপির শাসন চালানোর পদ্ধতির উপরে। বিজেপি না শোধরালে তাদের জন্য আগামী দিনে অনেক ধাক্কা অপেক্ষা করছে।”

তিনি আরও প্রতিশ্রুতি দেন, “তিন মাসের মধ্যে বাঁকিপুরে দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে। আমার দরজা শুধু বাঁকিপুর নয়, গোটা বিহারের মানুষের জন্য খোলা।”

বিজেপি প্রার্থী নীতিন নাবিনের দীর্ঘদিনের ঘাঁটি ভেঙে প্রশান্ত কিশোর নতুন এমএলএ হিসেবে আত্মপ্রকাশ করলেন। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী তাঁকে অভিনন্দন জানিয়ে বলেন, “গণতন্ত্রের মহোৎসবে বাঁকিপুরে জন সুরাজকে মানুষ বেছে নিয়েছেন। আমি প্রশান্ত কিশোরকে আন্তরিক অভিনন্দন জানাই।”

এই উপনির্বাচনকে ঘিরে ছাত্র আন্দোলন ও জেনজি প্রজন্মের ক্ষোভও বড় ভূমিকা নিয়েছে বলে রাজনৈতিক মহলের মত। বাঁকিপুরের এই ফলাফল বিহারের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করল।

About The Author