৭৫-এ প্রয়াত নানা পাটেকার! রাত আড়াইটে নাগাদ বন্ধুকে মেসেজ করে জানিয়েছিলেন, শরীর ভাল লাগছে না।
শেষ রাতে বন্ধুকে বার্তা পাঠিয়ে জানিয়েছিলেন, শরীর ভাল লাগছে না। কয়েক ঘণ্টার মধ্যেই নিভে গেল ভারতীয় চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র। হৃদ্রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে গোয়ার নিজের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। তার আগে রাত প্রায় আড়াইটে নাগাদ এক বন্ধুকে মেসেজ করে তিনি জানান, তাঁর শরীর ভাল নেই। তবে গভীর রাতে সেই বার্তা দেখতে পাননি তাঁর বন্ধু। পরে ভোর চারটে নাগাদ বাড়িতে পৌঁছে নানা পটেকরকে ঘামে ভেজা এবং তীব্র শ্বাসকষ্টে ভুগতে দেখেন তিনি।
এরপর দ্রুত অ্যাম্বুল্যান্স ডেকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোয়ার মণিপাল হাসপাতালের চিকিৎসক শেখর সালকর জানান, চিকিৎসক দল পৌঁছানোর সময় অভিনেতা সম্পূর্ণ অচেতন অবস্থায় ছিলেন। বাড়িতেই তাঁর সিপিআর শুরু করা হয় এবং সেই অবস্থাতেই হাসপাতালে নিয়ে আসা হয়। তবে সব চেষ্টা ব্যর্থ করে ভোর ৫টা ২০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
চিকিৎসকদের মতে, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করতে হবে। আগে থেকে তাঁর হৃদ্যন্ত্রের কোনও সমস্যা ছিল কি না, সে সম্পর্কেও নিশ্চিত তথ্য এখনও পাওয়া যায়নি।
নানা পটেকরের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্র জগতে। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন।

