টানা ছাত্র আন্দোলন এবং বিরোধীদের চাপের মধ্যে অবশেষে প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, “প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করা হবে। তাঁদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। সেই লক্ষ্যে আমরা ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত নিয়েছি।”
মোদী আরও জানান, তরুণদের ভবিষ্যৎ সুরক্ষাই তাঁর সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। “আমাদের তরুণদের ভাল রাখা এবং তাঁদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কোনও কিছুই এর চেয়ে বড় নয়।”
তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবি নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি। যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির লাগাতার আন্দোলন এবং সোনম ওয়াংচুকের অনশন চলাকালীনই এই বার্তা এসেছে।

