‘উনি বাংলার সম্পদ’ হাসপাতালে মিঠুনকে দেখে যা বললেন মুখ্যমন্ত্রী

অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বাংলায় রাষ্ট্রবাদী সরকার আসার নেপথ্যে মহাগুরুর অবদান অনেক।

শুক্রবার সকালে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে ভর্তি ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। মুখ্যমন্ত্রী কিছুক্ষণ তাঁর সঙ্গে কথা বলেন, শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গেও আলোচনা করেন।

হাসপাতাল সূত্রে খবর, মিঠুন চক্রবর্তীর হাতে অস্ত্রোপচার হয়েছে। আপাতত তিনি সুস্থ রয়েছেন এবং দু-এক দিনের মধ্যেই তাঁকে ছাড়া হতে পারে।

মুখ্যমন্ত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় মিঠুনের সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করেছেন। হাসপাতাল থেকে বেরিয়ে শুভেন্দু বলেন, “উনি বাংলার সম্পদ। তাঁর সঙ্গে রাজনৈতিক পরিচয়ের কোনও সম্পর্ক নেই। তবে বাংলায় রাষ্ট্রবাদী সরকার আসার নেপথ্যে মহাগুরুর অবদান অনেক। ছোট্ট একটা অপারেশন হয়েছে। ভালো আছেন।”

About The Author