আইফোনের EMI নিয়ে পারিবারিক অশান্তি! ১৮ বছরের ‘জেদি ছেলে’কে বাঁচাতে গিয়ে একই পরিবারের তিন সদস্যের মৃ/ত্যু। মহারাষ্ট্রের ঘটনায় হতভম্ভ দেশবাসী।
মহারাষ্ট্রে আইফোনের EMI নিয়ে পারিবারিক অশান্তি থেকে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি। ১৮ বছরের এক কিশোরের জেদ সামলাতে গিয়ে প্রাণ হারালেন একই পরিবারের তিনজন সদস্য। ঘটনাটি ঘটেছে খাভদ্যা হিলস এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই কিশোর আইফোন কিনতে জেদ করছিল। পরিবারের আর্থিক অবস্থার কারণে EMI-এর চাপ নিয়ে অশান্তি শুরু হয়। সেই অশান্তি ধীরে ধীরে চরমে পৌঁছয়। শেষ পর্যন্ত পরিবারের তিনজন সদস্যের মৃত্যু হয়।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা হতভম্ব হয়ে পড়েছেন যে একটি মোবাইল ফোনের EMI নিয়ে এমন মর্মান্তিক পরিণতি হতে পারে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

