দেখেই বমি পায়! ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনকারীদের কটাক্ষ কঙ্গনার

‘এরা নিজেদের আরশোলা বলে, আচরণও আরশোলার মতোই, দেখেই ব মি র উদ্রেক হয়!’ BJP সাংসদ কঙ্গনা রানাউত এই ভাষাতেই নিট আন্দোলনকারীদের চলন, বলন নিয়ে প্রশ্ন তুললেন।

নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ‘ককরোচ জনতা পার্টি’র নেতৃত্বাধীন আন্দোলন নিয়ে তীব্র সমালোচনা করলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউত। সম্প্রতি ভাইরাল হওয়া কিছু ভিডিও দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

ইনস্টাগ্রামে পোস্ট করে কঙ্গনা লেখেন, “এরা নিজেদের আরশোলা বলে, আচরণও আরশোলার মতোই। দেখেই বমি উদ্রেক হয়।” তাঁর দাবি, আন্দোলনকারীদের ভাষা ও অঙ্গভঙ্গি অত্যন্ত কুরুচিকর এবং তা দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে কলঙ্কিত করছে।

তিনি আরও বলেন, “আমি জীবনে একসঙ্গে এত কুৎসিত দৃশ্য আর কোথাও দেখিনি। এই ধরনের দৃশ্য দেখা মানসিক শান্তি নষ্ট করে। তাই এখন আমার ডিজিটাল ডিটক্স প্রয়োজন।”

  • ‘ককরোচ জনতা পার্টি’র বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। আন্দোলনকারীদের আচরণকে ‘অরুচিকর’ ও ‘ঘৃণ্য’ বলে মন্তব্য করলেন তিনি।

About The Author