কাকলিকে কুকথা! পুরো বাদল অধিবেশন জুড়ে সাসপেন্ড কল্যাণ

লোকসভায় সাসপেন্ড হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের সাংসদের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ এনপিসিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের।

লোকসভায় মহিলা সাংসদের বিরুদ্ধে কুকথা বলার অভিযোগে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মঙ্গলবার সাসপেন্ড করা হয়েছে। তৃণমূলের শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পুরো বাদল অধিবেশন জুড়ে সাসপেন্ড করা হয়েছে।

অধিবেশন চলাকালীন তাঁর মন্তব্যকে ‘অশালীন ও অবমাননাকর’ বলে চিহ্নিত করে স্পিকার সাসপেনশনের সিদ্ধান্ত নেন।

ঘটনার পর বাইরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেইমানদের নিয়ে বলেন, ‘ওরা এছাড়া আর কি করবে? ওদের পেছনে তো কোনও ভোটার নেই। বেইমান সব’। কল্যাণের কথায়, “আমি কোনও ভুল করিনি। যারা দলের ভিতরে বেইমানি করছে, তাদের নিয়েই আসল সমস্যা।”

একদিন আগেই, একুশে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রকাশ্যে বিরক্তি প্রকাশ ও পরে ফেসবুক পোস্টে ‘কালীঘাট সূত্র’কে আক্রমণ, এর পর আজ এবার লোকসভায় সাসপেনশন। সময়টা ভালো যাচ্ছে না কল্যাণের।

About The Author