ছাত্রদের হাতে রক্তাক্ত স্কুলের প্রধান শিক্ষককে বদলি করল শিক্ষা দপ্তর

জলপাইগুড়ি: শিক্ষক দিবসের ভোজ উপলক্ষ্যে পড়ুয়াদের খাওয়ানোর সময়েই পড়ুয়াদের হাতে স্কুল চত্বরে রক্তাক্ত হন জলপাইগুড়ির জেলা স্কুলিয়ে প্রধান শিক্ষক। সেই ঘটনার পর স্কুলের চার ছাত্রকে টিসি দিয়ে পড়ে গ্রেপ্তারও করা হয়েছিল। ঘটনার রেশ কাটতে না কাটতেই জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষক ধর্মচাঁদ বাড়ুইকে বদলির নির্দেশ দিল স্কুল শিক্ষা দপ্তর। তাঁকে মাটিয়ালি ব্লকের সরকারি মডেল স্কুলে স্থানান্তর করা হয়েছে।

গত ৮ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ মিড-ডে মিল বিতরণকে কেন্দ্র করে স্কুলে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, দশম শ্রেণির কিছু ছাত্র খাবার না পাওয়ায় বচসার সৃষ্টি হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং প্রধান শিক্ষক ধর্মচাঁদ বাড়ুইয়ের উপর হামলার অভিযোগ ওঠে। অন্যদিকে, ছাত্রদের একাংশ ও কয়েকজন অভিভাবক প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড-ডে মিল বণ্টন নিয়ে অনিয়ম এবং কিছু আর্থিক অসঙ্গতির অভিযোগও তুলেছিলেন।

ঘটনার পর শিক্ষা দপ্তর তদন্তের নির্দেশ দেয়। চার অভিযুক্ত ছাত্রকে ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও করা হয়েছে। এরই মধ্যে প্রধান শিক্ষকের বদলির নির্দেশ ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা।

About The Author