দাঁড়িয়ে থাকা ট্রেলারের পেছনে সরকারি বাসের ধাক্কা, একাধিক মৃত্যুর আশঙ্কা

জলপাইগুড়ি: চারিদিকে র/ক্ত-মাং/সে ছড়াছড়ি! দাঁড়িয়ে থাকা ট্রেলারের পেছনে সরকারি বাসের ধাক্কায় ভয়ঙ্কর কাণ্ড দুর্ঘটনার জলপাইগুড়ির তিস্তা সেতু লাগোয়া দোমহোনিতে। এপর্যন্ত মৃত্যু ৫’জনের। অন্তত ২৯ যাত্রী ভর্তি হাসপাতালে। রবিবার সকালে উল্লাডাবড়ি ফ্লাইওভারের কাছে দাঁড়িয়ে থাকা ট্রেলারের পেছনে সরকারি বাসের ধাক্কায় ভয়াবহ কাণ্ড।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেলারটির সামনের চাকা নষ্ট হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। রবিবার সকালে শিলিগুড়ি থেকে কোচবিহারগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা ট্রেলারটির পেছনে সজোরে ধাক্কা মারে। বিকট শব্দে ছুটে আসেন এলাকাবাসীরা। স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজ শুরু করে। ঘটনাস্থলে চারিদিকে রক্তের ছড়াছড়ি। সেখানেই ৪ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ এবং দমকল এসে উদ্ধার কাজের গতি বাড়ায়। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি অনেকেই। কিছু আহতদের ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজনের এবং জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়। চিকিৎসা চলাকালীন বাকি দু’জনের মৃত্যু হয়। পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে, অতিরিক্ত গতির জেরেই এই সংঘর্ষ ঘটেছে। তদন্ত চলছে।

About The Author