দেব-শুভশ্রীর নতুন ছবি ‘দেশু’ ঘিরে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ। ফাঁকা সিনেমাহলে দেবের কোলে শুভশ্রী বসা ছবিকে কেন্দ্র করে নানা মন্তব্য।
গত বছর আজকের দিনে বাংলা ছবির ইতিহাসে নজির গড়েছিলেন দেব ও শুভশ্রী। মান-অভিমান ভুলে তাঁরা একসঙ্গে হাজির হয়েছিলেন ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চে। সেই মঞ্চেই ইঙ্গিত মিলেছিল ‘দেশু’ জুটির নতুন ছবি আসছে।
এবার সেই স্মৃতি মনে করেই দেব সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছেন। শুভশ্রীর সঙ্গে বেশ কয়েকটি ছবি ভাগ করে তিনি লিখেছেন, “যাঁরা দেশুর প্রতি ভালবাসা জানিয়েছেন তাঁদের সবাইকে ধন্যবাদ। আমাদের উপর আস্থা রাখুন, আমরা কথা দিচ্ছি, আপনাদের নিরাশ করব না।” ছবিতে দেখা যাচ্ছে ফাঁকা সিনেমাহলে দেবের কোলে বসে আছেন শুভশ্রী, হাতে পপকর্ন।
কিন্তু এই ছবিগুলো প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে কটাক্ষ। কেউ লিখেছেন, “রাজদার জন্য খারাপ লাগছে। ভোটে পরাজয়ের পর খারাপ সময়ে এটাও তাকে দেখতে হল।” আবার কেউ বলেছেন, “তাই বলে কি কোলে উঠতে হবে?”
কেউ মন্তব্য করেছেন, “আজকে কোলে উঠে বসে গেছো, কালকে হয়তো বিয়েটাও করে নেবে।” আরও একাংশের দাবি, “বর থাকতেও প্রাক্তনের কোলে বসা স্বাভাবিক নয়, এটাকে চরিত্রের দোষ হিসেবে দেখব।”
এই মন্তব্যগুলো ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক চলছে। কেউ এটিকে নিছক প্রচার কৌশল বলছেন, কেউ আবার ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গ টেনে সমালোচনা করছেন। দেব-শুভশ্রী জুটি অবশ্য দর্শকদের আশ্বাস দিয়েছেন, ‘দেশু’ তাঁদের নিরাশ করবে না। কিন্তু দর্শকের একাংশের কটাক্ষে ছবির প্রচার এখন নতুন আলোচনার কেন্দ্রবিন্দু।

