একুশে জুলাই কমিশন রিপোর্টে মমতা-অভিষেককে নিশানা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা: ‘২১ জুলাই দিন্টাকে সামনে রেখে কেউ কেউ সম্পত্তি করেছে, কেউ তো আমেরিকা গিয়ে চোখের চিকিৎসার করাচ্ছেন’, নাম না করে মমতা-অভিষেককে খোঁচা মুখ্যমন্ত্রীর।

বিধানসভায় একুশে জুলাই কমিশনের রিপোর্ট পেশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছেন, এই দিনটিকে ব্যবহার করে তৃণমূল নেতৃত্ব রাজনৈতিক পদ, সরকারি ক্ষমতা ছাড়াও ব্যক্তিগত সম্পদ ও সুবিধা অর্জন করেছে। তিনি নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন এবং শহিদ পরিবারের নতুন এফআইআর ও আর্থিক সহায়তার আবেদন করার সুযোগের কথা জানান।

বিধানসভায় একুশে জুলাই কমিশনের রিপোর্ট পেশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, ১৯৯৩ সালের মহাকরণ অভিযানের পর থেকে এই দিনটিকে ব্যবহার করে অনেক নেতা-মন্ত্রী রাজনৈতিক পদ ও সরকারি ক্ষমতা ছাড়াও ব্যক্তিগত সম্পদ ও সুবিধা অর্জন করেছেন।

শুভেন্দু নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও দায়ী করেন। তাঁর দাবি, কমিশনের সবচেয়ে বড় সাক্ষী মমতাকে হাজির হতে হয়নি, সম্ভবত তাঁর নির্দেশেই তাঁকে ডাকা হয়নি। এমনকি অভিযুক্ত মণীশ গুপ্তকে মন্ত্রী করেছিলেন মমতা।

মুখ্যমন্ত্রী বলেন, শহিদ ও আহতদের পরিবার চাইলে নতুন করে এফআইআর দায়ের করতে পারে এবং কমিশনের প্রস্তাবিত আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারে। তাঁর অভিযোগ, একুশে জুলাইয়ের ঘটনার প্রকৃত সত্য পশ্চিমবঙ্গের মানুষ এখনও জানতে পারেননি।

তিনি আরও বলেন, এই দিনটিকে ব্যবহার করে কেউ কেউ আমেরিকায় গিয়ে চিকিৎসা করিয়েছেন, চার্টার্ড ফ্লাইটে ঘুরেছেন, কলকাতায় একাধিক প্লটের মালিক হয়েছেন এবং প্রাসাদের মতো বাড়ি তৈরি করেছেন। অর্থাৎ একুশে জুলাইয়ের স্মৃতিকে রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে কাজে লাগানো হয়েছে।

About The Author