শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে নাড্ডার সঙ্গে ককরোচ জনতা পার্টি-র বৈঠক, অনশন তুলতে অনুরোধ!

নয়াদিল্লি: অবশেষে কেন্দ্রের সঙ্গে ককরোচ জনতা পার্টি-র প্রতিনিধিদের বৈঠক সম্পন্ন হল। সোমবার আন্দোলনকারীরা প্রথমবার আলোচনার প্রস্তাব দিলে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে এদিন দুপুর থেকে দুই দফায় সিজেপি সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার বৈঠক হয়।

Cockroach Janta Party (CJP) জেপি নড্ডার কাছে তিনটি স্পষ্ট দাবি জানিয়েছে— কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মৃত এনইইটি পরীক্ষার্থীর পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ এবং আন্দোলনকারী বিজ্ঞানী তথা সমাজকর্মী সোনম ওয়াংচুকের মুক্তি। এ ছাড়া তারা দিল্লি পুলিশের বিরুদ্ধে বলপ্রয়োগ বন্ধেরও আবেদন করেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জেপি নাড্ডার হাতে দাবিপত্র তুলে দিয়ে যন্তর মন্তরে অনশন করতে অনুরোধ করলেন সৌরভরা! তাঁদের কথায়, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে ককরোচ জনতা পার্টি (সিপিজে) প্রতিনিধিদের বৈঠকের পর সরকার প্রতিবাদকারীদের ধর্না শেষ করতে অনুরোধ জানিয়েছে।

এনইইটি-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি নিয়ে আন্দোলন চলছিল। বৈঠকে লিখিত দাবি জমা দেওয়া হয় এবং নাড্ডা শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সহযোগিতা চেয়েছেন। দিল্লি পুলিশও শান্তি বজায় রাখতে ও গুজব এড়িয়ে চলতে আহ্বান জানিয়েছে।

নাড্ডা জানিয়েছেন, সকাল ১১টা ৫০ মিনিট থেকে আলোচনা শুরু হয় এবং বিকেল ৪টার দিকে আন্দোলনকারীরা লিখিত দাবি জমা দেন। তিনি বলেন, বৈঠক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে এবং প্রশাসনকে সহযোগিতা করে আন্দোলনকারীদের ধর্না শেষ করার অনুরোধ জানানো হয়েছে।

সিপিজে এনইইটি-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছে। পাশাপাশি, মৃত পড়ুয়াদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে অনুরোধ করা হয়েছে। এ প্রসঙ্গে নাড্ডা তাঁদের বলেন, সরকারের সঙ্গে এই সব দাবি নিয়ে প্রাথমিক মৌখিক আলোচনা হয়েছে এবং লিখিত দাবি গ্রহণ করা হয়েছে। অন্যদিকে, দিল্লি পুলিশ আন্দোলনকারীদের শান্তি বজায় রাখতে, সংযম প্রদর্শন করতে এবং গুজব বা ভুয়ো তথ্য প্রচার থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে। তারা জনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার অনুরোধ করেছে।

About The Author