কেন্দ্র সব দাবি মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

কেন্দ্র সব দাবি মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি। শিক্ষামন্ত্রীর ইস্তফাতেই শেষ নয়! মৃত পড়ুয়াপিছু ১ কোটি ক্ষতিপূরণসহ ৫ দাবিতে অনড় ছিল ‘আরশোলা’রা। অবশেষে সেই দাবিগুলি মেনে নেওয়ায় ছাত্র আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত।

নিট প্রশ্নফাঁস কাণ্ডে টানা এক মাসেরও বেশি সময় ধরে চলা আন্দোলন অবশেষে প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি (CJP)। শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় সরকার ও আন্দোলনকারীদের যৌথ সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করা হয়।

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা ছিল আন্দোলনকারীদের মূল দাবি। তাঁর পদত্যাগের পর বাকি দাবিগুলিও মেনে নেয় কেন্দ্র। এর মধ্যে রয়েছে—

  • ছাত্র আন্দোলনে অংশ নেওয়া পড়ুয়াদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা না নেওয়া।
  • নিট প্রশ্নফাঁসের জেরে আত্মহত্যা করা ছাত্রদের পরিবারের জন্য নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া।

সিপিজেপি মুখপাত্র সৌরভ দাস বলেন, “সরকার আমাদের সব দাবি মেনে নিয়েছে। তাই আমরা আন্দোলন প্রত্যাহার করছি। সকলকে বাড়ি ফিরে যেতে অনুরোধ করছি।”

About The Author