দুই হাজার শয্যার অত্যাধুনিক হাসপাতাল, ৪ হাজার কোটি টাকার বিনিয়োগ এবং প্রায় ১০ হাজার কর্মসংস্থানের প্রতিশ্রুতি। নিউ টাউনে ‘আদানি আরোগ্য মন্দির’-এর শিলান্যাস অনুষ্ঠানে বাংলার জন্য বড় বার্তা দিল আদানি গোষ্ঠী।
বৃহস্পতিবার হাসপাতাল প্রকল্পের ভূমিপুজো ও শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আদানি বলেন, পশ্চিমবঙ্গের সামনে উন্নয়নের বিরাট সুযোগ রয়েছে এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য তার হারানো গৌরব ফিরে পাবে।
আদানি গোষ্ঠীর দাবি, এই প্রকল্পে ২ হাজার শয্যার হাসপাতাল গড়ে তোলা হবে, যার মধ্যে ১ হাজার শয্যা অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষের জন্য সংরক্ষিত থাকবে। হাসপাতাল চালু হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
পাশাপাশি ২০৩৫ সালের মধ্যে পশ্চিমবঙ্গে মোট ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনার কথাও জানানো হয়েছে। স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রেও এই প্রকল্প রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
শুভেন্দুর সামনেই গৌতম আদানির মুখে ‘জয় বাংলা’!
৪ হাজার কোটি টাকায় নিউটাউনে তৈরি হচ্ছে ‘আদানি আরোগ্য মন্দির’। বৃহস্পতিবার দু’ হাজার বেডের ওই হাসপাতালের শিলান্যাসে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। আদানিদের দাবি, এই হাসপাতালের ১ হাজার বেড আর্থিক ভাবে পিছিয়ে থাকা মানুষদের জন্য সংরক্ষিত থাকবে। হাসপাতাল চালু হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। মঞ্চে সেই বক্তব্য দিতে গিয়ে শেষে আদানি বলেন, ‘বাংলা জাগবে, বাংলা এগোবে’ ‘জয় বাংলা, জয় হিন্দ’।

