এবার মোদীকেই পাকিস্তানে চলে যাওয়ার হুঁশিয়ারি ককরোচ প্রণেতার। অভিজিৎ দীপকের একটি বক্তব্য সামনে এসেছে। তিনি বলেছেন, দেশ এগোবে তখনই, যখন হিন্দু ও মুসলিম একসঙ্গে থাকবে।
অভিজিতের দাবি, দেশের শক্তি তার বৈচিত্র্য এবং সহাবস্থানের সংস্কৃতিতে। ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা দেশের পক্ষে ক্ষতিকর বলেও মন্তব্য করেন তিনি।
সভামঞ্চ থেকে তিনি আরও বলেন, হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক বিশ্বাস বজায় থাকলেই ভারত আরও শক্তিশালী হবে। বিভাজনের বদলে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং উন্নয়নকে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু করার আহ্বান জানান তিনি।
এই মন্তব্য সামনে আসার পর রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সূচনা হয়েছে। শাসক শিবিরের বিরুদ্ধে সরাসরি সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুলে অভিজিৎ দীপকের বক্তব্য এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

