১৮ বছরের কম বয়সে সোশ্যাল মিডিয়ায় কড়াকড়ি? কেন্দ্রকে নিয়ম তৈরির বার্তা সুপ্রিম কোর্টের

১৮ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলা নিয়ে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের।অভিভাবকের সম্মতি বাধ্যতামূলক করা যায় কি না, তা খতিয়ে দেখতে কেন্দ্রকে নির্দেশ দিল শীর্ষ আদালত।

‘জাস্ট রাইটস ফর চিলড্রেন অ্যালায়েন্স’-এর একটি আবেদনের শুনানিতে আদালত পর্যবেক্ষণ করে, ফেসবুক ও স্ন্যাপচ্যাটের মতো প্ল্যাটফর্মে ১৩ বছর বয়স থেকেই অ্যাকাউন্ট খোলার সুযোগ রয়েছে। অথচ ভারতীয় আইনে ১৮ বছরের কম বয়সিরা স্বাধীনভাবে কোনও চুক্তি করতে পারে না। সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট খোলার সময় শর্তাবলীতে সম্মতি দেওয়াও কার্যত একটি চুক্তির সমান।

আবেদনকারীদের দাবি, যথাযথ নিরাপত্তাব্যবস্থা না থাকলে শিশুদের অনলাইন গ্রুমিং, যৌন শোষণ, সাইবার বুলিং, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার এবং বয়স অনুপযুক্ত কনটেন্টের ঝুঁকির মুখে পড়তে হয়। আদালত কেন্দ্রকে বিষয়টি পরীক্ষা করে আইনি কাঠামো তৈরির কথা বিবেচনা করতে বলেছে।

About The Author