E20 পেট্রল প্রকল্পে আখের সংকট, রেকর্ড হারে বাড়ছে চিনির দাম

E20 পেট্রল চালু করতে গিয়ে আখের জোগান কমে চিনি মিলে উৎপাদন সংকট! দেশজুড়ে চিনির বাজারে রেকর্ড হারে দাম বাড়ছে। মঙ্গলবার বিভিন্ন শহরে চিনি বিক্রি হয়েছে ৫৮ থেকে ৬৫ টাকা কেজি দরে। এর ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন।

মূল কারণ হিসেবে উঠে এসেছে E20 পেট্রল প্রকল্পে ইথানল উৎপাদন বাড়ানোর উদ্যোগ। ইথানল তৈরির জন্য আখের বিপুল চাহিদা তৈরি হয়েছে। ইথানল কারখানাগুলি কৃষকদের কাছ থেকে বেশি দামে আখ কিনছে। ফলে চিনির মিলে আখের সরবরাহ কমে যাচ্ছে, উৎপাদনও কমছে।

বর্ষার অনিয়মিত প্রকৃতিও আখের উৎপাদনে প্রভাব ফেলেছে। উৎপাদন কমার পাশাপাশি ইথানল কারখানার চাহিদা বাড়ায় বাজারে চিনির যোগান কমে গেছে। এর ফলেই দাম বেড়েছে।

সরকার কয়েক বছর ধরে ইথানল উৎপাদন বাড়াতে উৎসাহ দিয়ে আসছে। বর্তমানে ইথানল তৈরিতে প্রায় ৩০–৩৫ শতাংশ আখের ব্যবহার হচ্ছে। এই নীতির ফলে জ্বালানি ক্ষেত্রে ইথানল মিশ্রণ বাড়লেও খাদ্যপণ্যে সংকট তৈরি হয়েছে।

About The Author