স্বাধীনতা দিবসের মিছিলে ‘বন্দে মাতরম’ না বলে ধর্মীয় স্লোগান! ভিডিও ভাইরাল হতেই পদক্ষেপ

বাগদা: ‘ভারত মাতার জয়’, ‘বন্দে মাতরম’ স্লোগান না দিয়ে বদলে ‘আল্লাহু অকবর’ স্লোগান দেওয়ার অভিযোগ! স্বাধীনতা দিবসের র‍্যালিতে নোংরামির অভিযোগ। আরও বলছিল, লাড্ডু খাওয়ার জন্য স্কুলে এসেছি! সোশ্যাল মিডিয়ায় বাগদার এক স্কুলের ছাত্রীদের ভিডিও ভাইরাল হতেই তীব্র বিতর্ক। 

ভিডিও ভাইরাল হতেই মুখ লুকিয়ে ক্ষমা চাইল স্কুল ছাত্রীরা। কড়া পদক্ষেপের দাবিতে স্কুলের মাস্টারমশায়ের কাছে নালিশ করলেন স্থানীয় বিজেপি নেতাকর্মীরা।

স্বাধীনতা দিবসের মিছিলে কয়েকজন ছাত্রীর মুখে আল্লাহু আকবর স্লোগান শোনা যায়, আরও শোনা যায়, তারা বলছে, ‘স্কুলে এসেছি লাড্ডু খাওয়ার জন্য’, বলাই বাহুল্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পড়তে না পড়তেই ব্যাপক ভাইরাল হয়ে যায়। এরপরই স্থানীয় বিজেপি কর্মীদের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষের কাছে ছাত্রীদের নামে নালিশ করা হয়। ছাত্রীদের ছাটাই করার দাবি ওঠে।

এই ঘটনা বাগদা বিধানসভা এলাকার একটি স্কুলের। ভিডিও ভাইরাল হতেই স্কুলের সামনে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে ভিডিও বানাতে দেখা গেল তাদের।

About The Author