পিতৃহারা লিও মেসি। শুধু লিও মেসির বাবা বলে নন, তাঁর ক্যারিয়ারের গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হোর্হে মেসির। ছোটবেলা থেকেই ছেলের প্রতিভাকে চিনে নিয়ে তাঁকে ফুটবলের পথে এগিয়ে দেন। বার্সেলোনা থেকে শুরু করে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলার প্রতিটি ধাপে হোর্হে ছিলেন ছায়াসঙ্গী।
ফুটবল বিশ্বে শোকের ছায়া। প্রয়াত হলেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। বয়স হয়েছিল ৬৮ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। শুক্রবার তাঁর মৃত্যু সংবাদ প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
হোর্হে মেসি শুধু লিও মেসির বাবা নন, তাঁর ক্যারিয়ারের গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ছোটবেলা থেকেই ছেলের প্রতিভাকে চিনে নিয়ে তাঁকে ফুটবলের পথে এগিয়ে দেন। বার্সেলোনা থেকে শুরু করে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলার প্রতিটি ধাপে হোর্হে ছিলেন ছায়াসঙ্গী।
মেসির জীবনের সাফল্যের নেপথ্যে বাবার অবদান অস্বীকার করার উপায় নেই। তাই তাঁর প্রয়াণে শুধু পরিবার নয়, গোটা ফুটবল বিশ্বই আজ শোকাহত। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভক্তরা শোকবার্তা জানাচ্ছেন। অনেকেই লিখছেন, “যার হাতে তৈরি মেসি, সেই আজ না ফেরার দেশে।”
- লিওনেল মেসির বাবা হোর্হে মেসি প্রয়াত। ৬৮ বছর বয়সে অসুস্থতার সঙ্গে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। ফুটবল বিশ্বে শোকের ছায়া।

