প্রশ্নফাঁস নিয়ে আজই ক্যাবিনেট বৈঠক, মধ্যরাতে জরুরি বার্তা মোদীর

নয়াদিল্লি: টানা ছাত্র আন্দোলন, সংসদে হট্টগোল এবং ক্রীড়াবিদদের প্রতিবাদের মধ্যে বৃহস্পতিবার গভীর রাতে ফেসবুক লাইভে এসে প্রশ্নফাঁস কাণ্ডে কঠোর পদক্ষেপের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, শুক্রবারই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে আলোচনা হবে।

মোদী বলেন, “আমি জানি প্রশ্নফাঁস সাধারণ বিষয় নয়। লাখ লাখ ছাত্রছাত্রী ও তাঁদের অভিভাবকদের কাছে এটা অত্যন্ত কষ্টের।” তিনি আরও জানান, গত আড়াই মাসে একাধিক কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযুক্তরা ধরা পড়েছে এবং জেলে রয়েছে। ২২ লাখ শিক্ষার্থী যাতে সময়মতো পরীক্ষা দিতে পারে, সেটাই ছিল সরকারের সবচেয়ে বড় দায়িত্ব।

ফাস্ট-ট্র্যাক কোর্ট প্রসঙ্গে মোদী বলেন, “১৯ জুলাই ফল বেরিয়েছে। আজই আমি দপ্তরগুলোকে ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠনের নির্দেশ দিয়েছিলাম। গভীর রাতে প্রস্তাব আমার কাছে এসেছে। আগামীকাল ক্যাবিনেটে এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে। সোমবার থেকে সংসদের দ্বিতীয় সপ্তাহ শুরু হচ্ছে, ওই বিলটি দ্রুত পাশ করানোর চেষ্টা করা হবে।” মোদীর এই জরুরি বার্তার পরই খবর আসে, দুই কেন্দ্রীয় মন্ত্রীর হস্তক্ষেপে অনশন ভাঙ্গেন সোনম ওয়াংচুক। যদিও শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে প্রতিবাদ জারি রাখার বার্তা দিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রণেতা অভিজিৎ দীপকে।

About The Author