Salman Khan: ‘পড়ুয়াদের এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ’ আন্দোলনকারীদের পাশে থেকে সরকারকে বার্তা অভিনেতার

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশজুড়ে ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা সলমান খান। ইনস্টাগ্রামে দেওয়া দীর্ঘ পোস্টে তিনি লিখেছেন,

“এটা ছিল শান্তিপূর্ণ আন্দোলন। হঠাৎ হিংসাত্মক হয়ে ওঠায় আমি খুবই দুঃখিত। আহত ছাত্রছাত্রী ও তাঁদের পরিবারের প্রতি আমার হৃদয়ের সহানুভূতি রইল। প্রশ্নপত্র ফাঁস খুবই গুরুতর বিষয়। দেশের ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে শিক্ষাব্যবস্থার উন্নতির দাবি তুলেছে, তাঁদের বাবা-মাও পাশে দাঁড়িয়েছেন।”

সলমান আরও লিখেছেন—

“আমি সত্যিই প্রশংসা করি তাঁদের অবস্থানকে। পড়াশোনার প্রতি নিষ্ঠা, আন্তরিকতা আর ভবিষ্যৎ গড়ার আগ্রহই তাঁদের সাহসী করে তুলেছে। এই আন্দোলনই সঠিক পথ, এবং ছাত্ররা তা শান্তিপূর্ণভাবে করেছে। তাঁদের সাহস ও দৃঢ়তা ভারতের গর্ব বাড়াবে।”

তিনি সতর্ক করে দেন, এই আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা উচিত নয়। কৃতিত্ব কেবল পড়ুয়াদেরই প্রাপ্য। সরকারেরও উচিত তাঁদের পাশে দাঁড়িয়ে শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করা।

সলমানের আশা, “শিক্ষাই হোক আগামী দিনের ট্রেন্ড ও ফ্যাশন। এতটাই জনপ্রিয় হোক যে বিদেশ থেকেও মানুষ ভারতে পড়তে আসে, আর ভারত হয়ে ওঠে শিক্ষার কেন্দ্র।” বলাই বাহুল্য, বিক্ষোভের মুহূর্তে সলমানের এই বার্তা পড়ুয়াদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে এবং সোশাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

About The Author