প্রচুর বেতন পান? ভাড়া দিতে ইচ্ছুক? সেই সব মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে, আভাস দিলেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার কসবার পরিবহণ ভবনে নতুন ৫০টি বাস উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই অনুষ্ঠানে মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা নিয়ে নতুন ব্যবস্থার আভাস দিলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা মাসে ৫০-৮০ হাজার টাকা বেতন পান, শুনছি, তাঁদের মধ্যে অনেকেই টিকিট কেটে যাতায়াত করতে চান। তাই, যদি মহিলাদের কেউ ভাড়া দিতে চান, তাহলে তার জন্য বিকল্প ব্যবস্থা রাখা হবে।
রাজ্যে বিজেপি সরকার আসার পর মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুযোগ চালু হয়েছে। কিন্তু এই নিয়মে মহিলাদের একাংশের আপত্তি রয়েছে, তাঁরা টিকিট কেটে পরিষেবা নিতে চান। মহিলা দেখেই নাকি কন্ডাক্টরদেরও অনেকের আপত্তি থাকায় প্রতিদিনই পরিস্থিতি জটিল হয়ে উঠছিল।
মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, বিনামূল্যে পরিষেবা চালু থাকলেও ভাড়া দিতে ইচ্ছুক মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে। ফলে যাঁরা টিকিট কেটে যাতায়াত করতে চান, তাঁদের আর কোনও অসুবিধা হবে না। পিঙ্ক কার্ড চালুর কথাও বলা হয়েছে এদিন।

