সিকিমে টানেল ধসে মৃত্যু বাংলার ১১ শ্রমিকের, দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

সিকিমে টানেল ধসে প্রাণ হারালেন বাংলার ১১ জন শ্রমিক। রবিবার রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় নিহতরা মূলত জলপাইগুড়ি ও দুয়ারসের বিভিন্ন চা-বাগান এলাকার বাসিন্দা।

নিহতদের নামের তালিকা প্রকাশিত হয়েছে, যেখানে তুফান দাস, আনন্দ টোপনু, অমিত লাল গোরে, বিকেসর ওরাওঁ, গ্যাব্রিয়েল টিগ্গা, অর্জুন সাওতাল, বলো ওরাওঁ, শ্যাম ওরাওঁ, আদেশ ওরাওঁ, শিবা ওরাওঁ এবং গোরাউরাও রয়েছেন। এদের বেশিরভাগ জলপাইগুড়ি জেলার বাসিন্দা।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে উত্তরবঙ্গের শ্রমজীবী সমাজে। নিহতদের পরিবারে শোক ও আতঙ্কের পরিবেশ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গভীর শোকপ্রকাশ করেছেন এবং জানিয়েছেন, রাজ্য সরকার নিহতদের পরিবারের পাশে থাকবে। দুঃখপ্রকাশ করেছেন উপরাষ্ট্রপতিও।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় টানেলের ভেতরে একাধিক শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ ধস নামার পর বিষাক্ত গ্যাস লিক করে। সম্ভবত কার্বন মনোক্সাইড। ঘটনার পর উদ্ধারকাজে নেমেছে সেনা, NDRF ও স্থানীয় প্রশাসন।

About The Author