বাস দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৬, আহত ৫৭

জলপাইগুড়ি: ময়নাগুড়ির সরকারি বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। আহত হয়েছেন অন্তত ৫৭ জন। শিলিগুড়ি থেকে কোচবিহার যাওয়ার পথে ময়নাগুড়ির উল্লাডাবড়ি ফ্লাইওভারের কাছে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা মারে বাসটি। ঘটনায় চালককে আটক করেছে পুলিশ।

এই দুর্ঘটনায় শিলিগুড়ির টিকিয়াপাড়ার বিকি সাহা স্ত্রী ও ছোট্ট ছেলেকে হারালেন। তিস্তা ব্রিজ পার হওয়ার পরই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। নিহতদের মধ্যে পাঁচজনের নাম-পরিচয় প্রকাশ্যে এসেছে—

  1. পম্পা সাহা (বিকি সাহার স্ত্রী) — বাড়িভাষা, টিকিয়াপাড়া, শিলিগুড়ি
  2. বিবেক সাহা (১.৫ বছর বয়সী, বিকি সাহার ছেলে) — বাড়িভাষা, টিকিয়াপাড়া, শিলিগুড়ি
  3. জমুনা রায় — হুসলুরডাঙা, ময়নাগুড়ি
  4. সজল সরকার — ভাঙ্গরহাট, ময়নাগুড়ি
  5. শুভঙ্কর শীল — পুণ্ডিবাড়ি, কোচবিহার
  6. শ্যামল বর্মণ — দিনহাটার বাসিন্দা

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। গুরুতর আহতদের জন্য ১ লক্ষ টাকা এবং সাধারণ আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।

About The Author