শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যের প্রথম বিজেপি সরকারে মন্ত্রীদের দফতর বণ্টন চূড়ান্ত হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একাধিক দফায় আলোচনার পর মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন কয়েকটি গুরুত্বপূর্ণ নাম। আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি থাকলেও সম্ভাব্য তালিকা স্পষ্ট হয়ে উঠেছে। দেখে নিন, সম্ভাব্য মন্ত্রীদের তালিকা।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
- স্বরাষ্ট্র দফতর
- আইন ও বিচার
- ভূমি ও ভূমিরাজস্ব
- বিদ্যুৎ
অন্যান্য মন্ত্রীদের দায়িত্ব
- স্বপন দাশগুপ্ত — অর্থমন্ত্রী
- শারদ্বত মুখোপাধ্যায় — স্বাস্থ্যমন্ত্রী
- পূর্ণিমা চক্রবর্তী — তথ্য ও সংস্কৃতি মন্ত্রী
- তাপস রায় — শিল্প ও বাণিজ্যমন্ত্রী
- জগন্নাথ চট্টোপাধ্যায় — উচ্চশিক্ষা দফতর
- দীপক বর্মণ — স্কুলশিক্ষা দফতর
- শঙ্কর ঘোষ — পর্যটন দফতর
- অর্জুন সিংহ — পরিবহণ ও শ্রম দফতর
- দুধকুমার মণ্ডল — কৃষিমন্ত্রী
- দিলীপ ঘোষ — পঞ্চায়েত, কৃষি বিপণন ও প্রাণিসম্পদ
- মালতী রাভা রাই — নারী ও শিশুকল্যাণ মন্ত্রী
- অশোক কীর্তনিয়া — খাদ্য ও সরবরাহ
- ক্ষুদিরাম টুডু — আদিবাসী উন্নয়ন
- ইন্দ্রনীল খাঁ — ক্রীড়া ও যুব বিষয়ক; ক্রেতা সুরক্ষা
মঙ্গলবার বিকেলে আলোচনার পরই সুত্র মারফত এই সম্ভাব্য তালিকা পাওয়া গিয়েছে। সরকারি ভাবে আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার অপেক্ষা।

